ঢাকাSaturday , 27 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু

Link Copied!

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টা দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪ নম্বর ঢালমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লার সাড়ে ৪ বছর বয়সের ছেলে সালমান, মেয়ে সাবরিনা (৯) ও স্ত্রী সোনিয়া (৩২)।
নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, রিয়াজের ছেলে সালমান বাড়ির পাশে খেলা করছিল। এসময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেওয়া তার ছিঁড়ে নিচে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সালমানের বোন সাবরিনা ও মা সোনিয়া সালমানকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে এই দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইফুর রহমান, বাকেরগঞ্জ সার্কেলের দায়িত্বে থাকা এএসপি ফরহাদ সরদার এবং বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।