ঢাকাSaturday , 27 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাবিজ-কবজ ও যাদু-টোনার অভিযোগে কবিরাজকে কুপিয়ে হত্যা

Link Copied!

তাবিজ-কবজ ও যাদু-টোনার অভিযোগে ক্ষুব্ধ হয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে দা দিয়ে কুপিয়ে নুর হোসেন নামে এক কবিরাজকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মালেক শাহ মাজারসংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন কাঞ্চননগর সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তবে তার বাড়ি রাঙ্গুনিয়া বলে জানা গেছে। তিনি বৈদ্যের (তাবিজ, যাদু-টোনা ও ঝাড়ফুঁকের মাধ্যমে এক প্রকারের চিকিৎসক) কাজ করতেন।
অন্যদিকে অভিযুক্ত আবু তাহেরের বাড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের খান মোহাম্মদপাড়া এলাকায়।
তার দাবি, নুর হোসেন তাকে তাবিজ ও যাদু-টোনা করে পাগল করে দিয়েছে। তাই সেই ক্ষোভ থেকে তাকে দা দিয়ে কুপিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুজ্জামান বলেন, ‘আমি আমার ফার্মেসিতে বসা ছিলাম। হঠাৎ মানুষের আওয়াজ শুনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় নুর হোসেন বৈদ্য পড়ে আছে। সবাই বলছে তাকে নাকি দা দিয়ে কুপিয়েছে। আমি পুলিশকে বিষয়টি জানাই। পাশাপাশি কয়েকজনের সাহায্যে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ‘আমার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাই। পরে অভিযুক্ত আবু তাহেরকে খুনের কাজে ব্যবহৃত দাসহ গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘যতটুকু জেনেছি আসামি আবু তাহেরদের পরিবার বংশগতভাবে মানসিক ভারসাম্যহীন। নিহত নুর হোসেনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর আসামি আবু তাহেরকে আদালতে পাঠানো হয়েছে।’