ঢাকাSaturday , 27 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিট স্ট্রোকে পাইকগাছার ইটভাটা শ্রমিকের মৃত্যু

Link Copied!

হিট স্ট্রোকে খুলনার পাইকগাছায় রহমত আলী সানা (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার আলমতলা মাদরাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, শুক্রবার রাতে মানিকগঞ্জের একটি ইটভাটায় কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়।
রহমত আলী সানা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের মৃত ছবেদ আলী সানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুস্থ শরীরে রহমত আলী ওই ইটের ভাটায় কাজ করতে যান। সেখানেই কর্মরত অবস্থায় তিনি হিট স্ট্রোকে তার মৃত্যু হয়।