ঢাকাWednesday , 24 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটির সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬

Link Copied!

রাঙ্গামাটির সাজেকের শ্রমিকবাহী ডাম্পট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খাগড়াছড়ি হতে সাজেক উদয়পুর সীমান্তবর্তী সড়ক নির্মাণের জন্য ডাম্পট্রাকে ১৪ জন শ্রমিক জামান ইঞ্জিনিয়ার কোম্পানির ব্রিজের কাজে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৬ জন মারা যান। আহত ও নিহতদের উদ্ধারের জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আবদুল আউয়াল।
তিনি জানান, যেহেতু ঘটনাস্থল সীমান্তবর্তী এলাকায়। সেখানে যেতে অনেক সময় লাগবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আকতার জানান, সীমান্তবর্তী উদয়পুরে ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হবে।