ঢাকাTuesday , 29 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ জেলা ইউনিটে যুবদলের নতুন কমিটি

Link Copied!

ঢাকা, হবিগঞ্জ, সৈয়দপুর, নওগাঁ জেলা ও রংপুর মহানগরে কমিটি ঘোষণা করেছে যুবদল। সোমবার (২৮ আগস্ট) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
যুবদলের ঢাকা জেলার পাঁচ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে ইয়াছিন ফেরদৌস মুরাদকে। তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন আইয়ুব খান। তিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাঁচ সদস্যের কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়েছে আবুল হাসেমকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেন মাসুমকে। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোকারম হোসেন সাজ্জাদ।
এদিকে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদস্য সচিব সফিকুর রহমান সিতু, নওগাঁর আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সৈয়দপুরের আহ্বায়ক মো. তারিক আজিজ ও সদস্য সচিব হিসেবে হাজী মো. পারভেজ আলমের নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে নুরুন্নবী চৌধুরী মিলন ও সদস্য সচিব আতিকুল ইসলাম লেনিনের নাম ঘোষণা করা হয়েছে।