খুলনা মহানগরের সোনাডাঙ্গায় থানা মহিলা দলের চরম হট্টগোলের ঘটনা ঘটে। এ সময় নগরীর ১৭নং ওয়ার্ড বি এন পি’ আহবায়ক শেখ ফারুক হোসেন খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার রাবেয়া ফাহিদী হাসনা হেনা ওপরে হামলা চালান। প্রত্যক্ষ দর্শীরা জানান গত বুধবার বিকালে নগরীর নব পল্লী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। রাত ১০.৪৫ মিঃ সর্ব শেষ খবর পাওয়া পর্যন্ত লাঞ্চিত মহিলা নেত্রীরা মামলা করার জন্য নগরীর সোনাডাঙ্গা থানায় অবস্থান করছিলেন। প্রত্যক্ষ দর্শীরা ও দলীয় সূত্রে জানিয়েছে দলের একটি বৃহৎ অংশকে বাদ দিয়ে এ্যাড কামরুন নাহার হেনা ও মুন্নি জামানের নেতৃত্বে বুধবার নব পল্লী কমিউনিটি সেন্টারে নগরীর সোনাডাঙ্গা মহিলা দলের কর্মী সভা চালাচ্ছিল। খুলনা মহানগর মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ কানিজ ফাতেমা আমিন উপস্থিত থাকলেও আর কোনো সিনিয়র নেত্রীরা সোনাডাঙ্গা কর্মী সভা সম্পর্কে জানতেন না। কর্মী সভার খবর পেয়ে থানার ৭টি ওয়ার্ডসহ মহানগর সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান এবং কর্মী সভার আহবান তাদের কে কেন জানানো হলো না সে বিষয় জানতে চাওয়াতে ক্ষিপ্ত হয়ে উঠেন আয়োজকরা।বিকাল ৪টার দিকে চরম হট্টগোল হয়। এক পর্যায়ে ১৭নং ওয়ার্ড বি এন পি’র আহবায়ক শেখ ফারুক হোসেন নগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার রাবেয়া ফাহিদী হাসনা হেনার ওপরে প্রকাশ্যে বহিরাগত সন্ত্রাসী নিয়ে কর্মী সভা স্থানে হামলা চলায়েছে। প্রত্যক্ষদর্শিরা জানিয়েছে খুলনা মহানগর মহিলাদেলর সভানেত্রী আজিজা খানম এলিজা ১৭নং বি এন পি’র আহবায়ক শেখ ফারুক হোসেন কে ফোন করে ডেকে এনে এই সন্ত্রাসী কর্মকান্ড চালায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিস ইনর্চাজ মমতাজুল হক ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

