ঢাকাWednesday , 21 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোমায় আহত ম্যাজিস্ট্রেট পেলেন ৫ লাখ টাকা

Link Copied!

Kadirনিজস্ব প্রতিবেদক : অবরোধে বোমা হামলায় গুরুতর আহত ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্যের ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এ চেক হস্তান্তর করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য আব্দুল কাদির মিয়াকে আজ ভারতের হায়দরাবাদে পাঠানো হচ্ছে।
গত ৯ জানুয়ারি ফেনী জেলায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া, রাশেদুর রহমান ও শিহাব উদ্দিন আহমদের ওপর বোমা হামলা করা হয়। এ সময় আব্দুল কাদির মিয়ার চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
চেক হস্তান্তরের সময় অন্যদের মধ্যে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. সোহরাব হুসাইন এবং বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।