নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন ইটিভি চেয়ারম্যান আব্দুস সালাম।
সোমবার বেলা ১টা ৪৮ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আফজালের আদালতে এ জবানবন্দি গ্রহণ শুরু হয়।
তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান তদন্ত কর্মকর্তাএর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে আব্দুস সালাম দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানে ইচ্ছা প্রকাশের পর তার জবানবন্দি গ্রহণের জন্য সিএমএম আদালতে আবেদন করেন।
ওই আবেদনের প্রক্ষিতে সোমাবর বেলা ১১টার দিকে শাহরিয়ার মাহমুদ আফজালের আদালতে তাকে হাজির করা হয়। বিচারক তাকে এই স্বীকরোক্তি প্রদানের বিষয়ে আইন মোতাবেক তাকে এই বলে স্মরণ করিয়ে দেন যে, এই স্বীকারোক্তি ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। স্বীকারোক্তি প্রদান করা না করার বিষয়ে তিনি সম্পূর্ণ স্বাধীন। স্বীকারোক্তি দিতে তিনি বাধ্য নন। এ বিষয়ে তাকে ভাবার জন্য তিন ঘণ্টা সময় দেয়া হয়। ঐ নির্দিষ্ট সময় শেষে বেলা ১টা ৪৮ মিনিটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আফজাল তার জবানবন্দি শুরু করেন।

