ঢাকাMonday , 19 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালাস চেয়ে আপিল করলেন কায়সার

Link Copied!

Kaisarনিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরশাদ সরকারের সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার খালাস চেয়ে আপিল করেছেন।
সোমবার দুপুরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সর্বমোট ৫৬টি গ্রাউন্ডে মূল ৫০ পৃষ্ঠার আপিল আবেদনটি দায়ের করা হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন কায়সারের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা।
কায়সারের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন আপিলটি দায়ের করেছে।
আপিলে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন কায়সারের পক্ষে শুনানি করবেন বলে জানা গেছে।
গত ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতা বিরোধী অপরাধের দায়ে কায়সারকে ফাঁসির আদেশ দেন।
এ রায়টি মোট ৪৮৪ পৃষ্ঠা সম্বলিত মোট ১৬৬১ প্যারায় প্রণীত হয়েছে।
কায়সারের বিরুদ্ধে গণহত্যার একটি, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ১৩টি এবং ধর্ষণের দু’টিসহ মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১৪টি ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে।
প্রমাণিত অভিযোগের মধ্যে ৩, ৫, ৬, ৮, ১০, ১২ ও ১৬ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
এছাড়া ১, ৯, ১৩ ও ১৪ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং ২ নম্বর অভিযোগে ১০ বছর, ৭ নম্বরে ৭ বছর ও ১১ নম্বরে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়।
কায়সারের বিরুদ্ধে আনা ৪ ও ১৫ নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি বলে এ অভিযোগগুলোতে কোনো শাস্তি দেয়া হয়নি।