ঢাকাWednesday , 14 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানের পেটে ১৪ কেজি সোনা

Link Copied!

Gold-Barনিজস্ব প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের কার্গো পয়েন্টের বডি (পেট) থেকে ১৪ কেজি ওজনের ১২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ৭ কোটি টাকা।
মঙ্গলবার গভীর রাতে এসব সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
বিমানবন্দরের কাস্টমস হাউজ এবং কাস্টমস গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে সোনাগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দরের কাস্টমস হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, সোনা পাচারকারী একটি চক্র দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের কার্গো পয়েন্টের বডির ভেতর ১২০টি সোনার বার লুকিয়ে রেখেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। এখনো অভিযান চলছে বলে জানান তিনি।
ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে অহরহ সোনা উদ্ধারের ঘটনা ঘটলেও বিমানের বডি থেকে এভাবে সোনা উদ্ধারের ঘটনা বিরল।