ঢাকাSaturday , 10 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরই বোঝাই ট্রাকে আগুন

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে বরই ভর্তি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।
শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ জানান, মিনি ট্রাকটি (ঢাকা মেট্রো ন-১৬-১১০৬) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে কিশোরগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে কাশিমপুর এলাকায় পৌঁছালে একদল অবরোধকারী লাঠিসোটা নিয়ে রাস্তা অবরোধ করেন। জোর করে ট্রাকের চালক ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে ট্রাকে আগুন দেয়। পরে দমকল বিভাগের কর্মীরা সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটি পুড়ে যায় ও বরইগুলো নষ্ট হয়ে যায়।
ট্রাকচালক আব্দুল কাইউম জানান, অবরোধকারীরা রাস্তা অবরোধ করে তাদের গাড়ি থামায়। পরে তাকে ও হেলপারকে মারপিট করে আগুন দেয়। ওই সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন ও দমকল কর্মীদের সংবাদ দেন। পরে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুর জানান, ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।