ঢাকাThursday , 8 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস ভাঙচুর, আটক ২

Link Copied!

pirojpurপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জিয়ানগরে একটি বাস ভাঙচুর করেছে অবরোধকারীরা।
বৃহস্পতিবার সকাল ৭টায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, জিয়ানগরের চন্ডিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফালগুনি পরিবহনের ওই বাসটি সকাল ৭টায় গোডাউন এলাকায় আসে। এসময় অবরোধকারীরা হামলা চালিয়ে বাসটির দুই পাশের অধিকাংশ গ্লাস ভাঙচুর করে। তবে এতে কোনো যাত্রী আহত  হননি।
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান জানান, ফাল্পুনি পরিবহনের ৭৮নম্বর বাসটি গোডাউন এলাকায় এলে জামায়াত, শিবির ও বিএনপি কর্মীরা বাসটি ভাঙচুর করে। এসময় পুলিশ গিয়ে দুই জনকে আটক করে।