ঢাকাMonday , 28 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামিনে মুক্তি পেলেন ব্যারিস্টার মইনুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তিন মাসের বেশি কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
আদালতের নির্দেশে রোবাবার রাতে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন মইনুলকে মুক্তি দেওয়া হয় বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে।
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল আলম রাইজিংবিডিকে বলেন, ‘রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে আদালতের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।’
উল্লেখ্য, মানহানির অভিযোগসহ মইনুল হোসেনের বিরুদ্ধে ২২টি মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ এ মিথিলা ফারজানা সঞ্চালিত টক শো ৭১ জার্নাল চলাকালে মাসুদা ভাট্টি ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন, আপনি বলেছেন, একজন নাগরিক হিসেবে উপস্থিত থাকেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেন, আপনি জামায়াতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন।’ মাসুদা ভাট্টির এসব কথার জবাবে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনাকে আমি চরিত্রহীন বলে মনে করতে চাই।’
তার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে মইনুলের বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে মামলা হয়। ২২ অক্টোবর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দারা।