ঢাকাSunday , 27 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের প্রত্যাখ্যান করেছে।
রোববার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, উন্নয়নের পাশাপাশি জনগণের সাথে ভালো আচরণ করুন। তা না হলে যতই উন্নয়ন করুন না কেন খারাপ আচরণের কারণে তা ঢেকে যাবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান।
হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ওয়ালীউল্লাহর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য সদস্য আয়শা ফেরদৌস, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।
এর আগে, দুপুর ১২টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম হাতিয়ার নলচিরা ঘাটের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ করেন এবং স্থানীয় নদী ভাঙ্গন কবলিত এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।