ঢাকাSaturday , 26 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐক্য প্রমাণ করে ডাকসুর নেতৃত্ব দেবে ছাত্রলীগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের বিজয় নিয়ে আশাবাদী ডাকসুর প্রাক্তন ভিপি ও প্রাক্তন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি-পূর্ববর্তী সমাবেশে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘আগামী ১১ মার্চে ডাকসু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি, দলটির মধ্যে যে ঐক্য স্থাপিত হয়েছে, তা প্রমাণ করে আবারও ১৯৬৭-৬৮ এর মতো ছাত্রলীগ বিজয়ী হয়ে ডাকসুর নেতৃত্ব দেবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তার হাত ধরে ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়। মূলত ছাত্রলীগ প্রতিষ্ঠার মধ্যে দিয়েই বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ বপন করেছেন।’
ছাত্রলীগ ভাষা আন্দোললে নেতৃত্ব দিয়েছে, উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘ছাত্রলীগ ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে ঐতিহাসিক ভুমিকা পালন করেছে, আইয়ুববিরোধী আন্দোলন করেছে। এ ছাত্রলীগ ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে।’
তিনি বলেন, ‘এ ছাত্রলীগ স্লোগান দিতো- জাগো জাগো, বাঙালি জাগো; পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা; বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ বিভিন্ন সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।