ঢাকাWednesday , 23 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারি নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এহসানুর রহমান।
পরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নিম্ন আদালতে জামিন আবেদন করা হলে এর আগে চার বার বিভিন্ন অজুহাতে পিছিয়ে দিয়েছেন নিম্ন আদালত। আগামী ৪ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে। ওই দিন এ বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত ২০ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন সহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলাটি দায়ের করেন। এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।