ঢাকাSunday , 20 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মালো সম্প্রদায়ের গঙ্গা পূজা

Link Copied!

ফরিদপুর প্রতিবেদক : ফরিদপুরের সদর উপজেলায় সনাতন ধর্মাবলম্বী মালো সম্প্রদায়ের লোকেরা পালন করেছেন গঙ্গা পূজা। শনিবার রাতে উপজেলার কানাইপুর ইউনিয়নে ইব্রাহিমদী গ্রামের মালোপাড়ায় মহা-ধুমধানে এই পূজা অনুষ্ঠিত হয়।
স্থানীয় মালো সম্প্রদায়ের আয়োজনে পূজাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে নাচ ও গানের প্রতিযোগিতা হয়। সেখানে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। এর আগে গঙ্গা পূজা অর্চনা শুরু হয়।
পূজার পুরোহিত হিসেবে ছিলেন, রাজা গোস্বামী। তিনি বলেন, পূজায় অংশ নেয়ার আগে চার দিন ধরে নদী, নালা-খাল-বিলে জাল না ফেলে (কর্ম না করে) পূজা করতে হয়।
পূজা আয়োজক কমিটির সভাপতি রঞ্জিত মালো জানান, ফরিদপুরের এই মালোপাড়ায় ৪০ বছর ধরে গঙ্গা পূজা হয়ে আসছে।
তিনি বলেন, আমরা যারা নদী-নালা, খাল-বিলে জীবিকা নির্বাহ করি তারাই এই পূজা করে থাকি।