ঢাকাSunday , 20 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁওয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৪

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও বস্তুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পরে চারজন নিহত হয়েছেন। রোববার ভোরে মহাসড়কের বস্তুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাঘানগর সদর পৌরসভা এলাকার মোমেন, ব্রাহ্মন্দী ইউনিয়নের মারওয়ারদী এলাকার শহিদুল্লাহ ও মাইক্রোবাসচালক রাজু। অপর একজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের বস্তুল এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। নিহতরা মাদকসক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের চারজনের বাড়ি আড়াইহাজার উপজেলায়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা নিহতদের লাশ নিয়ে গেছে। এ ব্যাপারে সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে।