ঢাকাSunday , 20 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আতাইকুলায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলাধীন আতাইকুলা থানার পল্লীতে হাফিজুর রহমান (৩২) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত হাফিজুর রহমান সদর উপজেলার আতাইকুলা থানার রঘুরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি লক্ষীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনোয়ার।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রঘুরামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে হাফিজুর রহমানের সাথে কতিপয় ব্যক্তির বচসা চলে আসছিল বলে পুলিশ জানতে পেরেছে। তবে এই ঘটনার জেরে হাফিজুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে রঘুরামপুর বাজার এলাকায় অবস্থান করার সময় একদল যুবক হাফিজুরের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্ব কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।