ঢাকাSaturday , 19 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের চাপায় নীরব মণ্ডল (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে কোটালীপাড়া-পয়সারহাট সড়কের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাজাপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীরব বরিশাল জেলার আগৈলঝরা উপজেলার পয়সারহাটের কদমবাড়ী এলাকার প্রফুল্ল মণ্ডলের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক জানান, কোটালীপাড়া-পয়সারহাট সড়ক পারাপারের জন্য শিশুটি দৌঁড় দিলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুর্শিদা খাতুন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।