ঢাকাSaturday , 19 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুন পোহাতে গিয়ে পুড়ে বৃদ্ধার মৃত্যু

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে শীতে নাজেহাল এক বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধার নাম দিলজাহান (৭০)। তিনি উপজেলার বড়বালা ইউনিয়নের তরফবাহাদি গ্রামের একরামুল হকের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নাতি-নাতনিসহ পরিবারের সদস্যদের সাথে বাড়ির পাশে আগুন পোহাচ্ছিলেন দিলজাহান। আগুন পোহানোর পর অন্যরা ঘরে শোয়ার জন্য যান। কিন্তু, দিলজাহান সেখানে একাই আগুন পোহাতে থাকেন। দীর্ঘ সময় পরও তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে দেখতে পান, ওই বৃদ্ধার শরীরে আগুন লেগে ছটফট করছেন। এক পর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ‘আগুনের কুণ্ডলির খুব কাছাকাছি থাকায় বৃদ্ধার শরীরে আগুন লেগে যায়। সেখানে কেউ না থাকায় আগুনে পুড়ে তিনি মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’