ঢাকাSaturday , 19 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গলায় ফাঁস লাগিয়ে ২ জনকে হত্যা

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন ট্রাক টার্মিনাল এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুইজনকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন- খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের হাসানবাগের বাসিন্দা কবির হোসেনের ছেলে মেহেদী হাসান (১৭) ও সোনাডাঙ্গা বাস টার্মিনালের একটি লেদ কারখানার মিস্ত্রি মো. আক্তার (৪৫)।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হক জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তাদের গলায় গামছা ও রশি দিয়ে ফাঁস লাগানো ছিল। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।