ঢাকাMonday , 14 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ‘ফুল কলি’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ফুল ও কলি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তাদের সাজগোজ দেখে নায়িকা মনে হয়। ফরিদ আর মালেক তাদেরকে দেখে থমকে দাঁড়ায়। পরিচয় জানতে চাইলে ফুল ও কলি জানান, তারা সিনেমার নায়িকা, ঢাকা থেকে এসেছেন। এই রিসোর্টে উঠেছেন।
ফরিদ ও মালেক নায়িকা ভেবে তাদের সঙ্গে সুন্দর করে কথা বলেন। শুধু তাই নয়, নিজেরাও অভিনয় করার আগ্রহ প্রকাশ করেন। ফুল ‍ও কলি তাদের ফোন নম্বর নিয়ে আসেন। একটু যেতেই জয়নালের সঙ্গে দেখা হয়। তাকেও একই পরিচয় দেন। তাকেও সিনেমায় অভিনয় করার সুযোগ করে দিবেন বলে আশ্বস্ত করেন। এরপর অভিনয়ের কথা বলে তিনজনের কাছ থেকে টাকা নিয়ে ঢাকায় ফেরেন ফুল ও কলি। তারপর শুরু হয় নানা বিড়ম্বনা। এভাবেই এগিয়েছে ‘ফুল কলি’ নাটকের গল্প।
গতকাল রবিবার থেকে গোপালগঞ্জে ‘ফুল কলি’ নাটকের শুটিং শুরু হয়েছে। স্বাধীন ফুয়াদ পরিচালিত এ নাটকে অভিনয় করছেন রানী আহাদ, নজরুল রাজ, অদ্বিতীয়া চৌধুরী আশা প্রমুখ। এটি রচনা করেছেন এস সিরাজী। খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা স্বাধীন।