ঢাকাSunday , 13 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসকোর একাদশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দলের তারকা খেলোয়াড়দের চোটের কারণে বর্তমানে বেসামাল অবস্থা রিয়াল মাদ্রিদের। এমন বাজে সময়েও দলটির শুরুর একাদশে নিয়মিত হতে পারছেন না ইসকো। স্প্যানিশ এই মিডফিল্ডারের একাদশে ফেরা নিয়ে তেমন কোনো আশার বানীও শোনাচ্ছেন না দলটির কোচ সান্তিয়াগো সোলারি।
রিয়াল মাদ্রিদের হয়ে শেষ তিনটি ম্যাচেই বদলি হিসেবে নেমেছিলেন ইসকো। রোববার লিগে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় রিয়াল বেতিসের মাঠে খেলবে রিয়াল। এই ম্যাচেও ইসকোকে শুরুর একাদশে খেলানোর কোনো আভাস দেননি সোলারি।
শুরুর একাদশে ইসকোর অবস্থান জানাতে গিয়ে রিয়াল কোচ সোলারি বলেন, ‘অন্য সব খেলোয়াড় যারা অনুশীলন করছে, সে তাদের মতোই ভালো।ইসকোকে উপদেশ দেওয়ার মতো আমি কেউ নই। সে অনেক বছর ধরে স্পেনের শীর্ষ পর্যায়ে খেলেছে। কি করতে হবে তা জানার মতো প্রয়োজনীয় অভিজ্ঞতা তার আছে।’
টানা তিন বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ এবার মৌসুমের শুরু থেকেই লা লিগায় ছন্দহীন। এ পর্যন্ত এবারের লিগে ছয়টি ম্যাচ হেরেছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে দলটি। অন্যদিকে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ১০ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।’