ঢাকাSunday , 13 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে উঠেছে জুভেন্টাস। শনিবার রাতে শেষ ষোলোর ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে বোলোগ্নাকে। সেমিফাইনালে তুরিনের ওল্ড লেডিরা আটলান্টা কিংবা কাগলিয়ারির মুখোমুখি হবে।
এই ম্যাচে অবশ্য শুরু থেকে খেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে বদলি খেলোয়াড় হিসেবে ৬২ মিনিটে নামানো হয়। তার পর পাওলো দিবালাকেও নামানো হয় ৭৭ মিনিটে। অন্যদিকে মারিও মানজুকিচ, হুয়ান কুয়াদ্রাদো, আন্দ্রেয়া বার্জাগলি ও জোয়াও ক্যান্সেলো ইনজুরির কারণে খেলতে পারেননি এই ম্যাচে।
শনিবার ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। এই গোলটি জুভেন্টাস পেয়েছে মূলত বোলোগ্নার গোলরক্ষক ও সতীর্থ আর্তুরো কালাবরেসির ভুলে। তারা দুজন বল ধরতে গিয়ে ধাক্কা খান। সেই সুযোগে ফার্দারিকো বার্নার্ডেসি বল জালে জড়ান। দ্বিতীয়ার্ধের শুরুতে বোলোগ্না অবশ্য ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারেনি। উল্টো ৪৯ মিনিটের মাথায় তারা ২-০ ব্যবধানে পিছিয়ে পরে।
এ সময় ডগলাস কস্তার নেওয়া শট ফিরে আসে জুভেন্টাসের তরুণ তুর্কি মইস কিয়েনের কাছে। তিনি জোরালো শটে জালে জড়ান। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। পাশাপাশি কোয়ার্টার ফাইনালেও নাম লেখায় তারা।