ঢাকাSaturday , 12 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনজুরিতে বিপিএল শেষ স্মিথের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কনুইয়ের চোট নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভেন স্মিথ। অসি এ তারকা ইতিবাচক থাকায় বিপিএলের সিলেট পর্বে থাকা পাওয়ার প্রত্যাশা ছিল কুমিল্লার। কিন্তু পরীক্ষা শেষে দেখা গেছে কনুইয়ের লিগামেন্টে সমস্যা থাকায় সার্জারি করাতে হচ্ছে তাকে। ফলে কার্যত বিপিএল শেষ অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটারের।
ফিক্সিংয়ের অপরাধে স্মিথের নিষেধাজ্ঞা শেষ হতে আর বাকি তিন মাস। কিন্ত ঠিক এই সময়েই ডাক্তারের ছুরির নিচে যেতে হচ্ছে তাকে। মঙ্গলবার তার ডান কনুইয়ে সার্জারি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সার্জারির পর ছয় সপ্তাহ ব্রেস পড়ে থাকতে হবে স্মিথকে। এরপর পুনর্বাসনের জন্য আরো কিছু সময় লাগতে পারে তার। ফলে বিপিএলের পর পাকিস্তান সুপার লিগেও খেলতে পারবেন না স্মিথ। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও স্মিথের ফেরা নিয়ে সন্দেহ রয়েছে।