ঢাকাThursday , 10 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলে ডুসেন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ফন ডার ডুসেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের ১৪ সদস্যের দলে ফিরেছেন পেসার ড্যান প্যাটারসনও।
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ম্যাচজয়ী ফিফটি করেছিলেন ডুসেন। তবে নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের দলে ডাক পাননি। আর প্যাটারসন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেকের পর থেকে কোনো ওয়ানডে খেলেননি।
আঙুলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় অস্ট্রেলিয়া সফরে ছিলেন না হাশিম আমলা। এই ওপেনার ব্যাটসম্যানও পাকিস্তানের বিপক্ষে দলে ফিরেছেন। তবে পুনর্বাসনে থাকা জেপি ডুমিনি ও লুঙ্গি এনগিডি দলে বিবেচিত হননি।
আগামী ১৯ জানুয়ারি পোর্ট এলিজাবেথে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, ইমরান তাহির, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ড্যান প্যাটারসন, আন্দিলে ফিকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, ফন ডার ডুসেন।