ঢাকাWednesday , 9 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটি বাঁধলেন আসিফ-রাহা

Link Copied!

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যায় আসিফ ইমরোজকে। এবার মডেল-অভিনেত্রী রাহা তানহা খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধলেন তিনি। ‘বায়না মন’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে তাদের।
গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী জয় ও নুসরাত। বিলিয়ান বিপুর কথায় গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। ভিডিওটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেলাল।
আসিফ ইমরোজ বলেন, ‘পরিচালক ওসমান মিরাজের নির্দেশনায় দারুণ একটি কাজ করলাম। আশা করছি, গান ও ভিডিও দর্শকদের অনেক পছন্দ হবে।’
পরিচালক ওসমান মিরাজ বলেন, ‘‘ভালোভাবে ‘বায়না মন’ গানটির ভিডিও নির্মাণ করার চেষ্টা করেছি। কাজটি নিয়ে আমি আশাবাদী।’’
সম্প্রতি মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার এস এস মিউজিক ক্লাব নামে ইউটিউব চ্যানেলে ‘বায়না মন’ গানটি মুক্তি পাবে।