ঢাকাMonday , 7 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিলয়-মিথিলার ‘এখনই বসন্ত’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : মাহি একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। অফিসের কাজে কক্সবাজারে যান তিনি। সঙ্গে নিয়ে যান সহকারি আরিফ ও বান্ধবী মুনিয়াকে। মাহি আরিফকে প্রায়ই ধমক দিয়ে কাজ করান। তার ব্যাগ টানা থেকে শুরু করে সহকারি হিসেবে সবই করেন আরিফ।
অন্যদিকে রিসোর্টের সবাই আরিফকে দেখে উঠে দাঁড়ায়। মাহি তার প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাই এসবের কিছুই খেয়াল করেন না। এদিকে মুনিয়া আরিফকে ভালোবেসে ফেলে। বিষয়টা আরিফ বুঝতে পেরে এড়িয়ে যান। একদিন আরিফ রিসোর্টের ম্যানেজারের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু কথাগুলো আড়াল থেকে শুনে ফেলেন মুনিয়া। এরপর চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। আর তা জানতে দেখতে হবে ‘এখনই বসন্ত’ নামে নাটকটি।
এমন গল্পের নাটকটি রচনা করেছেন এস সিরাজী। পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। এতে অভিনয় করেছেন- নিলয়, মিথিলা, তাবাসুম মিথিলা প্রমুখ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নজরুল রাজ।
নাটক প্রসঙ্গে সাখাওয়াত মানিক বলেন, ‘‘এখনই বসন্ত’ নাটকের শুটিং কক্সবাজারে শেষ করেছি। এখন সম্পাদনার কাজ চলছে। খুব শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।”