ঢাকাMonday , 7 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমার-এমবাপের গোলে জয় পেল পিএসজি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগের মতো বাকি টুনামেন্টগুলোতেও নিজেদের সেরাটা জানান দিয়ে চলছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এবার পঞ্চম সারির ক্লাব পঁতিভিকে হারিয়ে ফরাসি কাপের সেরা বত্রিশে উঠেছে থমাস টুখেলের শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে নবম রাউন্ডের ম্যাচে পঁতিভির মুখোমুখি হয় পিএসজি। এই ম্যাচে নেইমার, কিলিয়ান এমবাপে ও ইউলিয়ান ড্রাক্সলারের গোলে ৪-০ গোলে জেতে ফরাসি জায়ান্ট ক্লাবটি।
নিজেদের চেয়ে তুলনামূলকভাবে অনেক দুর্বল হলেও লম্বা বিরতির পর শক্তিশালী দল নিয়েই খেলতে নামে পিএসজি। বল দখলে ও আক্রমণে একচেটিয়া এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের জন্য বেশ লড়াই করতে হয়েছে তাদের। তবে এই অর্ধে এক গোলে এগিয়ে ছিল পিএসজি। ম্যাচের ২৪তম মিনিটে ফরাসি মিডফিল্ডার সিলভার আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা।
বিরতির পর ম্যাচের ৭০তম মিনিটে দ্বিতীয় গোল পায় পিএসজি। এসময় মুসা দিয়াবির পাস ডি-বক্সে পেয়ে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির সেরা তারকা নেইমার। আর ৭৭তম মিনিটে স্পট কিকে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ফরাসি তারকা এমবাপে। ডি-বক্সে ফরাসি এই ফরোয়ার্ডই ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় পিএসজি। আর নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে পঁতিভির কফিনে শেষ পেরেকটি মারেন ড্রাক্সলার। তার গোলে ভর করে প্রতিপক্ষের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।