ঢাকাMonday , 7 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোসিয়াদের বিপক্ষে লজ্জার হার রিয়ালের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বছরের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এর তিনদিন পরই লা লিগায় বছরের প্রথম হারের তিক্ত স্বাদ পেল দলটি। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ।
লিগে নিজেদের মাঠে গতকাল সোসিয়েদাদকে স্বাগত জানায় রিয়াল। কিন্তু পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকা এ দলটির বিপক্ষে শেষপর্যন্ত ২-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শুরুতেই এক গোল হজমের পর আর সেটার শোধ দিতে পারেনি স্বাগতিকরা। শেষদিকে উল্টো আরেক গোল হজম করে মাঠ ছাড়ে সান্তিয়াগো সোলারির দলটি।
বার্নাব্যুতে ম্যাচের ৩ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। প্রতিপক্ষ দলের মিকেল মেরিনোকে ডি বক্সে ক্যাসেমিরো ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। সেটি কাজে লাগিয়ে সফরকারী দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসে। বিশ্রামে যাওয়ার আগে লুকা মডরিচ ও লুকাস ভাসকের দুটি গোলের প্রচেষ্টা নষ্ট করে দেন সোসিয়েদাদ গোলরক্ষক।
বিরতির পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে স্বাগতিক রিয়াল। কিন্তু গোল পাওয়া দূরের কথা উল্টো দশজনের দলে পরিণত হয়ে আরো বিপদে পড়ে স্বাগতিকরা। ম্যাচের ৬০ মিনিটে মেরিনোকে পিছন দিক থেকে ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লুকাস ভাসকেস।
আক্রমণে ছন্নছাড়া রিয়ালের রক্ষণেও ছিল ব্যাপক দুর্বলতা। ম্যাচের ৮৩ মিনিটে তাদের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ২-০ গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। এ সময় জোসের ক্রস থেকে রুবেন পার্দোর হেডে ব্যবধান বাড়ায় সোসিয়েদাদ। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এ হারের পর স্প্যানিশ লা লিগায় অন্যদের সঙ্গে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ল রিয়াল। ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে দলটি। সমান ম্যাচে তাদের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা।