ঢাকাSunday , 6 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চেলসি ও আর্সেনালের জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে চেলসি ও আর্সেনাল। ঘরের মাঠে চেলসি ২-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। আর আর্সেনাল ব্লাকপুলকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। এমন জয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের দল দুটি।
শনিবার রাতে ঘরের মাঠে অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি চেলসি। বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে প্রথম গোল হয়। গোলটি করেন আলভারো মোরাতা। দশ মিনিট পর মোরাতা তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে চেলসি এগিয়ে যায় ২-০ ব্যবধানে। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্লুজরা।
অন্যদিকে ব্লাকপুলের মাঠে ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় আর্সেনাল। এ সময় আর্সেনালের হয়ে গোল করেন দলটির কিশোর ফুটবলার জোসেফ উইলক। ৩৭ মিনিটে উইলক তার জোড়া গোল পূর্ণ করলে গার্নার্সরা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এই ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তারা। বিরতির পর ম্যাচের ৮২ মিনিটে আলেক্স ওবি গোলের দেখা পেলে ব্যবধান হয় ৩-০। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে উনাই এমরির শিষ্যরা।