ঢাকাSunday , 6 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩১ বছর পর অস্ট্রেলিয়ার এমন লজ্জা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সবশেষ ১৯৮৮ সালে ঘরের মাঠে ফলোঅন করেছিল অস্ট্রেলিয়া। এরপর গেল ৩১ বছরে এমনটি হয়নি কখনো। কিন্তু আজ রোববার সিডনি টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ফলোঅন করাচ্ছে ভারত।
চতুর্থ ও শেষ টেস্টে সিডনিতে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৬২২ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট হয়ে যায়। ৩২২ রানে পিছিয়ে থেকে আবার ব্যাট করতে তাদের বাধ্য করে ভারত।
শনিবার তৃতীয় দিনে আলোক স্বল্পতার কারণে ১৬ ওভার খেলা হয়নি। বৈরি আবহাওয়ার কারণে আজ রোববার চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা হয়নি। মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হয়। ৮৩.৩ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলে তৃতৗয় দিন শেষ করা অস্ট্রেলিয়া আজ রোববার ৬৪ রান তুলতেই বাকি চারটি উইকেট হারিয়েছে। ১০৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০০ রানের বেশি করতে পারেনি অজিরা।
ব্যাট হাতে শেষ দিকে অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেছেন মিচেল স্টার্ক ও জস হাজলেউড। ২৫৮ রানে নবম উইকেট হারানোর পর তারা দুজন দলীয় সংগ্রহকে ৩০০ পযন্ত টেনে নেন। স্টার্ক ৫৫ বল খেলে ৩ চারে ২৯ রানে অপরাজিত থাকেন। হাজলেউড ৪৫ বল খেলে ২ চারে ২১ রান করেন।
বল হাতে ভারতের কুলদীপ যাদব ৫টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি ও রবীন্দ্র জাদেজা। ১টি উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ।
চার ম্যাচ টেস্ট সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।