ঢাকাSaturday , 5 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের সঙ্গে প্রেম প্রসঙ্গে যা বললেন আলিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী রণবীর কাপুর ও আলিয়া ভাট। সিনেমার পাশাপাশি অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কের কারণে খবরে আসছেন তারা।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আলিয়া ভাট। এই সময় রণবীরের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে রাজি অভিনেত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত বিষয়ের দিকে এখন বেশি নজর দেয়া হচ্ছে। সত্যি বলতে, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আগে কখনো এরকম চর্চা হতে দেখিনি। আগে এ নিয়ে উপর উপর আলোচনা হতো, কিন্তু এ বছর হঠাৎ করে শুধু এই বিষয় নিয়েই কথা হচ্ছে। আমি এসব বিষয়ে বিরক্তবোধ করি না, কিন্তু এগুলো নিয়ে কথা বলতে চাই না, কারণ এতে করে আমার মনোযোগ নষ্ট হয়।’
তিনি আরো বলেন, ‘রিলেশনশিপ অর্জন করেছি বিষয়টি কিন্তু এমন নয়। এটি আমার জীবনের একটি অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি খুবই সুন্দর বিষয়, তাই যখন হবে এটি উদযাপন করা উচিৎ। এখন এটিকে একপাশে যত্ন সহকারে সুরক্ষিতভাবে রেখে দেয়া উচিৎ। বলতে পারেন, এটি আমার পোষা বিড়ালের মতো, আমি এটিকে আগলে রাখতে চাই, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার মতো সময় এখনো আসেনি।’
আয়ান মুখার্জির ব্রহ্মাস্ত্র সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর-আলিয়া। এছাড়া শমসেরা সিনেমায় দেখা যাবে রণবীরকে। অন্যদিকে গত বছরের মতো এ বছরও ব্যস্ত মহেশ ভাট কন্যা। ব্রহ্মাস্ত্র ছাড়াও গাল্লি বয়, তখত, কলঙ্ক, সাদাক টু সিনেমায় দেখা যাবে তাকে।