ঢাকাSaturday , 5 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়া ওয়ানডে দলে অনেক পরিবর্তন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ব্যাপক পরিবর্তন এসেছে। সবশেষ সিরিজের দল থেকে জায়গা ধরে রেখেছেন মাত্র ছয়জন।
শুক্রবার ঘোষিত ১৪ সদস্যের দলে ফিরেছেন পিটার সিডল, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, মিচেল মার্শ ও নাথান লায়ন। এর মধ্যে সিডল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১০ সালের নভেম্বরে! নতুন পেস আক্রমণে সিডলের সঙ্গী হিসেবে থাকছেন ঝাই রিচার্ডসন, জেসন বেরেনডর্ফ ও বিলি স্ট্যানলেক।
দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে হারা সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান ট্রাভিস হেড, ক্রিস লিন, ডি’আর্চি শর্ট, বেন ম্যাকডারমট ও অলরাউন্ডার অ্যাশটন অ্যাগার। পেস ত্রয়ী মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়েছে। পিঠের চোটে দলে নেই নাথান কোল্টার-নাইল।
ভারতের বিপক্ষে শেষ টেস্টে বাদ পড়া অ্যারন ফিঞ্চই ওয়ানডের নেতৃত্বে থাকছেন। তার সঙ্গে জায়গা ধরে রেখেছেন ব্যাটসম্যান অ্যালেক্স কেরি, শন মার্শ, অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
আগামী ১২ জানুয়ারি সিডনিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ১৫ ও ১৮ জানুয়ারি অ্যাডিলেড ও মেলবোর্নে।
অস্ট্রেলিয়া ওয়ানডে দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক) উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল মার্শ (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), ঝাই রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, জেসন বেরেনডর্ফ, পিটার সিডল, নাথান লায়ন, অ্যাডাম জাম্পা।