ঢাকাSaturday , 5 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্লোব সকার অ্যাওয়ার্ডে রোনালদোর হ্যাটট্রিক

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আবারো গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন জুভেন্টাস সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফা, ফিফা ও ব্যালন ডি’অর ধরে রাখতে না পারলেও গ্লোব সকার অ্যাওয়ার্ডে টানা তৃতীয়বার সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে দুবাইয়ে মর্যাদার এ পুরস্কার পান রোনালদো। টানা তিনবারসহ ২০১১ সালের পর থেকে মোট পাঁচবার গ্লোব সকার অ্যাওয়ার্ডের পুরস্কার পেলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন এ তারকা। এবার পুরস্কার জয়ের দৌড়ে অ্যাথলেটিকো মাদ্রিদের আঁতোয়ান গ্রিজমান ও প্যারিস সেইন্ট জার্মেইর কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলেন পর্তুগিজ এ সুপারস্টার।
জমকালো এই আয়োজনের রাতে রোনালদো পেয়েছেন আরও একটি স্বীকৃতি। আর তা হচ্ছে ভক্তদের ভোটে সেরা খেলোয়াড়। ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের সেই ভালোবাসার কথা জানান দিতে গিয়ে রোনালদো বলেন,‘ দারুণভাবে নতুন বছর শুরু হলো। যে স্বীকৃতি ও ভালোবাসা পেলাম সেটার জন্য ধন্যবাদ।’
রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে এই মৌসুমে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। প্রাক্তন ক্লাব সতীর্থ লুকা মডরিচের কাছে হারান উয়েফা ও ফিফার বর্ষসেরার পুরস্কার। ক্রোয়েট তারকার কাছে হাতছাড়া করেন ব্যালন ডিঅরও।
রোনালদোর সঙ্গে এবার সেরা কোচ হিসেবে গ্লোব সকার অ্যাওয়ার্ড পান ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম। এছাড়া প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড পান বিশ্বকাপ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো।