ঢাকাSaturday , 5 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে নিসাম

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এক ওভার পাঁচ ছক্কা হাঁকানোর ২৪ ঘন্টার মধ্যে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে ডাক পেলেন জিমি নিসাম। শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে তাকে নিয়ে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
আগামী ১১ জানুয়ারি অকল্যান্ডে একমাত্র টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। অলরাউন্ডার জিমি নিসাম ছাড়াও ওই ম্যাচের জন্য কিউই দলে ডাক পেয়েছেন মিচেল স্যান্টনার। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তাই ঘরের মাঠে ওই ম্যাচে নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে টিম সাউদিকে।
নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এরপর গতকাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও প্রথমটিতেও ৪৫ রানে জয় তুলে নিয়েছে কিউইরা। এই সিরিজেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী স্বাগতিকরা।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড : টিম সাউদি (অধিনায়ক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কুজেলিন, কলিন মানরো, জিমি নিসাম, হেনরি নিকোলাস, গ্লেন ফিলিপস, সেথ র‌্যান্স, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, ইশ সৌদি, রস টেলর।