ঢাকাThursday , 3 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পরিকল্পনা করছেন ফারহান-শিবানি?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও অভিনেত্রী-টিভি সঞ্চালিকা শিবানি ডাণ্ডেকার। বেশকিছু দিন ধরে তাদের প্রেমের গুঞ্জন বলিপাড়ায় উড়ছে। এবার শোনা যাচ্ছে, বিয়ের পরিকল্পনা করছেন তারা।
একটি সূত্র ভারতীয় এক সংবাদমাধ্যমে বলেন, ‘তারা পরস্পরের বিষয়ে খুবই সিরিয়াস। এছাড়া ফারহানের সন্তানদের সঙ্গে শিবানির সম্পর্কও খুবই ভালো। মনে হচ্ছে, তারা তাদের সম্পর্ক সামনের ধাপে এগিয়ে নিবেন।’
২০১৭ সালে ফারহানের সঙ্গে তার স্ত্রী আধুনা ভবানির বিচ্ছেদ হয়। তারপর শোনা গিয়েছিল, অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু বর্তমানে শিবানির সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনে মুখরিত বলিপাড়া। যদিও ফারহান-শিবানি কেউ-ই এ ব্যাপারটি সরাসরি স্বীকার করেননি, তবে প্রায়ই বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা যায় তাদের।
এছাড়া ফারহানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শিবানি বলেন, ‘আমরা পাবলিক ফিগার, তাই মানুষ যা খুশি বলতে পারে। কিন্তু তাদের মতামত নিয়ে মাথা ঘামাই না। আমি কে এবং কার সঙ্গে ডেট করলে আমি স্বস্তিবোধ করব তা ভালো করেই জানি।’
তিনি আরো বলেন, ‘আমি লুকোচুরি করছি না, তবে চিৎকার করে বলারও কিছু নেই। কার সঙ্গে ডেট করছি এটি ঘোষণা দিয়ে বলারও প্রয়োজন বোধ করছি না। আমার ব্যক্তিগত জীবনের কোন বিষয় কোন সময় সবার সঙ্গে শেয়ার করব এটা আমার সিদ্ধান্ত, আর দর্শকরা এটি কীভাবে নিবেন তা সম্পূর্ণ তাদের বিষয়। সবার সামনে আমি কতটুকু তথ্য প্রকাশ করব এটি সম্পূর্ণ আমার নিজের ব্যাপার।’
ভারতীয় টেলিভিশন জগতের খুব পরিচিত নাম শিবানি। তিনি গানের পাশাপাশি শো উপস্থাপনাও করেন। ফারহান ও শিবানির পরিচয় ২০১৫ সালে। সেই বছর শিবানি আই ক্যান ডু দ্যাট’ নামে রিয়েলিটি শো-তে যোগ দেন। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফারহান।