ঢাকাThursday , 3 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সরে ফারুকীর ‘শনিবার বিকেল’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘স্যাটারডে আফটারনুন’ নামে সিনেমা। যার বাংলা নাম ‘শনিবার বিকেল’। সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় বছর খানেক আগেই। সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন সেন্সর বোর্ডের একটি সূত্র।
হলি আর্টিজানের ঘটনা নিয়ে এই সিনেমা নির্মাণ করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে। যদিও গুঞ্জন সত্য নয় বলে সাফ জানিয়েছেন নির্মাতা ফারুকী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হলি আর্টিজানের ঘটনা নিয়ে এই সিনেমা নির্মাণ করিনি। তবে এই ঘটনা থেকে ইন্সপায়ারেশন নেয়া হয়েছে।’
সিনেমাসংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একজন এই প্রতিবেদককে জানান, এই সিনেমায় জঙ্গি দলের নেতার ভূমিকায় রয়েছেন মাহমুদুজ্জামান বাবু। কলকাতার পরমব্রত, ইরেশ জাকের, ইফতেখার দিনার তার সহযোগী। জঙ্গিরা রেস্তোরাঁয় ঢুকে ভারতীয় শেফকে খুঁজতে থাকেন। শেফের চরিত্রে অভিনয় করেছেন ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি। অন্যান্য শেফের চরিত্রে অভিনয় করেছেন গাউসুল আজম শাওন ও আনোয়ার হোসেন। জাহিদ হাসান তার ছেলেকে নিয়ে খেতে আসেন এই রেস্তোরাঁয়। তিনি আগে থেকেই রেস্তোরাঁর সবাইকে চেনেন। শেফদের বিষয়ে তার ধারণা থাকে। এখানে এক পর্যায়ে তিশাকেও খেতে আসতে দেখা যাবে।
বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই সিনেমায় বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়াল প্রযোজকের দায়িত্বে রয়েছে বলেও জানা যায়।