ঢাকাThursday , 3 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘরের মাঠেও পয়েন্ট হারালো চেলসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দলের লড়াই বেশ জমে উঠেছে। নিজেদের অবস্থান ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে কয়েকটি দলকে। পয়েন্ট হারালেই পিছিয়ে পড়তে হচ্ছে। এমন অবস্থায় পয়েন্ট হারানো মানে নিজেদের জন্য পয়েন্ট টেবিলের উপরের দিকে ওঠার পথটা কঠিন করে ফেলা।
বুধবার রাতে ঘরের মাঠে সেটাই করেছে চেলসি। গোলশূন্য ড্র করেছে সাউদাম্পটনের সঙ্গে। আর এই ড্রয়ে পঞ্চম স্থানে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে ৩ এ। ২১ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৪৪ পয়েন্ট। সমান ম্যাচ থেকে আর্সেনাল সংগ্রহ করেছে ৪১ পয়েন্ট। ২১ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে সাউদাম্পটন রয়েছে রেলিগেশন শঙ্কায়।
অবশ্য বুধবার সাউদাম্পটনের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন তাদের গোলরক্ষক আনগুস গুন। চেলসিকে গোলবঞ্চিত রাখতে তিনি দুর্দান্ত ছয়-ছয়টি সেইভ করেছেন। তাতে করে সাউদাম্পটন চেলসির কাছ থেকে কেড়ে নিয়েছে মূল্যবান ১ পয়েন্ট।
অবশ্য চেলসি তাদের আক্রমণ ভাগের নেতৃত্বটাশুরু করেছিল স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতাকে দিয়ে। কোচ প্রত্যাশা করেছিলেন মোরাতা তার গোল করার ছন্দ ফিরে পাবে। কিন্তু সাউদাম্পটনের ২২ বছর বয়সী গোলরক্ষক তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন। অবশ্য বল দখল, আক্রমণ, পাল্ট আক্রমণ, অন টার্গেটে শট সব দিক দিয়েই ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছে চেলসি। কিন্তু গোলের খেলা ফুটবলে তারা গোলের দেখা পায়নি। তাতে ড্র ভিন্ন অন্য কোনো ফল হয়নি এই ম্যাচে।