ঢাকাWednesday , 2 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেএসসি-জেডিসির পুন:নিরীক্ষার আবেদনের শেষ দিন আজ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষার শেষ দিন আজ বুধবার।
এর আগে ফল পেয়ে যারা অসন্তুষ্ট তাদের জন্য পুন:নিরীক্ষার সুযোগ দেওয়া হয় গত ২৫ ডিসেম্বর থেকে। আজকের মধ্যে শেষ সুযোগ হিসেবে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
যেভাবে আবেদন করবেন : শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে এ আবেদন করা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ঢাকা বোর্ডের জন্য RSC Dha ১২৩৪৫৬ ১০১ (এখানে ১২৩৪৫৬ রোল নম্বর ও ১০১ বিষয় কোড) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে।
আবেদনে সম্মত থাকলে আবারও মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস Yes লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে স্পেস কন্ট্রাক্ট নম্বর (যেকোনো অপারেটর) লিখে আবার ১৬২২২ তে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য ১২৫ টাকা চার্জ ধরা হয়েছে।
একটি এসএমএস দিয়ে একাধিক বিষয়ে আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোডের পর কমা (,) ব্যবহার করতে হবে। যেমন-RSC স্পেস দিয়ে Dha স্পেস Roll স্পেস ১০১,১০২ লিখতে হবে।
তবে যেসব বিষয়ের দুটি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোড বাংলার জন্য (১০১) ও ইংরেজির জন্য (১০৭) এর বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন গণ্য হবে এবং আবেদন ফি হবে ২৫০ টাকা।