ঢাকাTuesday , 1 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের পর্দায় ও মঞ্চে শিল্পীদের নাচ দেখে মুগ্ধ হন দর্শক। আর এই মনোমুগ্ধকর নাচের পেছনে মূল কাজটি করে থাকেন কোরিওগ্রাফার। কোরিওগ্রাফারের ভাবনার প্রতিফলনই ঘটান শিল্পীরা। দেশের জনপ্রিয় শিল্পীদের কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। আজ মঙ্গলবার (১ জানুয়ারি) তার জন্মদিন। এদিন উপলক্ষে এবার বিশেষ কোনো আয়োজন রাখেননি বলে জানিয়েছেন সোহাগ।
এ প্রসঙ্গে সোহাগ বলেন, ‘প্রতি বছরই ঘটা করে জন্মদিন পালন করে থাকেন বন্ধু-বান্ধবরা। কিন্তু এবার নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত ছিলেন। স্বাভাবিক কারণে জন্মদিনটি পালন করা হচ্ছে না। আমার নাচের সংগঠন নৃত্য ভূমির শিল্পীরা ছোট করে আয়োজন করেছে। এছাড়া বন্ধু-বান্ধব ফোন করে ও এসএমএস করে শুভেচ্ছা জানিয়েছেন। তবে দু-একদিন পর কেক কেটে সবাইকে নিয়ে আনন্দ করব।’
মাত্র চার বছর বয়স থেকে নাচের মুদ্রার সঙ্গে পরিচয় সোহাগের। বরিশালের খেলাঘর শিশু সংগঠন থেকে নাচের যাত্রা শুরু করেন। এখনো নাচ নিয়েই আছেন তিনি। ২০০৬ সালে শিশু শিল্পীদের টেলিভিশন রিয়েলিটি শো নতুন কুঁড়ির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দেশের জনপ্রিয় অনেক রিয়েলিটি শোয়ের বিচার হিসেবে কাজ করেছেন তিনি। দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও অনুষ্ঠানের নাচের কোরিওগ্রাফি করেছেন। টেলিভিশন চ্যানেলগুলোর বিভিন্ন অনুষ্ঠানের কোরিওগ্রাফি করেছেন তিনি। এরই মধ্যে তার হাতে উঠেছে দেশি-বিদেশি অনেক পুরস্কার।