নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে শুরু হলো ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১৯’।
মঙ্গলবার সকালে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপস্থিত থেকে কেন্দ্রীয়ভাবে জাতীয় পর্যায়ের কার্যক্রম পরিচালনা ও বই বিতরণ শুরু করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পাঠ্যপুস্তক উৎসবে এবার ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ কপি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

