ঢাকাMonday , 31 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায় ঘণ্টা বেজেছে

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক পরাজয়ের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতে ইসলামীর রাজনৈতিক বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ‘‘সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায় ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে।’’
আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় সমাজতন্ত্রিক দলের (জাসদ) কার্যালয় চত্বরে মহাজোটের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
ইনু বলেন, “বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না, কোনো যুক্তি ছাড়াই পুনঃনির্বাচন দাবি করে। ১৯৯৬ সালে তাই করেছে, ২০০৮ সালেও তাই করেছে এবং ২০১৮ সালেও তাই করলো। এটা তাদের পুরনো বদ অভ্যাস।’’
এ সময় ইনু আরো বলেন, ‘‘বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদের দিয়েছে, সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য, দুর্নীতিরোধ করতে সুশাসনের জন্য আরো শক্ত হাতে কাজ করতে হবে।’’
যেভাবে ভোটের মাধ্যমে দেশবাসী দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে, তারা যেন আর চক্রান্ত করতে না পারে সেই জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান ইনু।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, জাসদসহ মহাজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।