টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে হাজী আব্দুল আজিজ (৬৫) নামের এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার নগদা শিমলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুল আজিজ নগদা শিমলা ওয়ার্ড বিএনপির সভাপতি।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, হাজী আব্দুল আজিজ শনিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয় লোকজন নগদা শিমলা এলাকায় আব্দুল আজিজের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

