ঢাকাSunday , 30 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সহিংসতায় ২ জন নিহত

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলায় বেলাশ্বর ও নাঙ্গলকোট উপজেলার সন্ধাইয়লে সহিংসতায় দুই জন নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে নাঙ্গলকোটে ও বেলা সাড়ে ১১টার দিকে চান্দিনা উপজেলায় হতাহতের ঘটনা ঘটে।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, নাঙ্গলকোটের বটতলা ইউনিয়নের সন্ধ্যাইয়ল গ্রামে দুইপক্ষের সংঘর্ষে বাচ্চু মিয়া নামে একজন নিহত হয়েছে। তবে এটা নির্বাচনী কেন্দ্রের বাইরের ঘটনা।
চান্দিনা থানার ওসি আবু ফয়সল জানান, চান্দিনার পৌরসভার পশ্চিম বেলাশ্বর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে বিএনপির নেতা-কর্মীরা ৫টি ব্যালট বাক্স ও পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গুলি করে। এ সময় মজিবুর রহমান নামে একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয় অপর একজন।
বিএনপি নেতা-কর্মীরা এ সময় বেলাশ্বর কেন্দ্রে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে বলে তিনি জানান। নিহত মজিবুর রহমানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজুরে। আহত একজনকে কুমিল্লা চান্দিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।