ঢাকাSunday , 30 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

Link Copied!

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ঘাঘরা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষে ঘাঘরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বসির উদ্দিন (৩৬) নিহত হয়েছেন।
রোববার ভোটগ্রহণ শুরুর মুহূর্তে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন।’
লাশ উদ্ধার করার কথা জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’