ঢাকাThursday , 27 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ৯ জেলায় র‌্যাবের টহল জোরদার

Link Copied!

খুলনা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা বিভাগের নয়টি জেলায় র‌্যাব-৬ নিরাপত্তা টহল জোরদার করেছে। ২৬ ডিসেম্বর রাত থেকে টহল শুরু হয়েছে। র‌্যাবের এ কার্যক্রম চলবে ২ জানুয়ারি পর্যন্ত।
র‌্যাব-৬ খুলনার সূত্র জানান, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে র‌্যাব-৬’র আওতাধীন খুলনা মহানগরীসহ ৯টি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলাগুলো হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মাগুরা ও নড়াইল। এরই অংশ হিসেবে এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে র‌্যাবের একটি টিম খুলনা মহানগরীতে বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল, চেকপয়েন্ট ও আবাসিক হোটেলে বিশেষ তল্লাশি পরিচালনা করে।
র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক এএসপি মো. তোফাজ্জল হোসেন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র‌্যাব-৬ তার আওতাধীন ৯টি জেলায় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে অভিযান শুরু করেছে।
এ কার্যক্রম আগামী ২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।