ঢাকাWednesday , 26 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষের প্রার্থীর জামাতা জাল নোটসহ আটক

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা-২ সদর আসনের ধানের শীষ প্রার্থীর জামাতা ও সরকারি কলেজের সহকারী অধ্যাপক মিয়ারাজ হোসেনকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়।
আটক মিয়ারাজ হোসেন সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও সদরের মৃগীডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা-২ (সদর) আসনের ধানের শীষ প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের জামাতা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের পলাশপোল মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ মিয়ারাজ হোসেন নামের একজনকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।