ঢাকাTuesday , 25 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না : ড.মোশাররফ

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ১ ও কুমিল্লা ২ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, ‘প্রত্যাশা অনুযায়ী লেভেল প্লেয়িং ফিল্ড আমরা দেখতে পাচ্ছি না। সেনাবাহিনী মাঠে নামার দ্বিতীয় দিনেও সরকারদলীয় প্রার্থীর নেতাকর্মীরা বেপরোয়া।’
মঙ্গলবার কুমিল্লার তিতাসের কড়িকান্দিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা মনে করি সেনাবাহিনী মাঠে নামার পর নির্বাচনী মাঠে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। কিন্তু না এখনও সরকার দলের প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা আমাদের প্রচার-প্রচারণায় আক্রমণ করছে। অফিস পুড়িয়ে দিচ্ছে, বাড়ি-ঘরে হামলা করছে। নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’
এসময় তিতাস উপজেলার ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।